হবিগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় ৩২ আসামি কারাগারে

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০১৭

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের আজমিরিগঞ্জে সাবেক ইউপি সদস্য নুরুল আমীন (৪৫) হত্যা মামলার ৩২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Manual3 Ad Code

আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় হাজির হয়ে জামিন আবেদন করেন। এসময় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual2 Ad Code

হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ ডিসেম্বর সন্ধ্যায় শিবপাশা গ্রামে দু’পক্ষের সংঘর্ষ হয়। ওই সময় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুরুল আমিন। এছাড়া আহত হন আরো বেশ কয়েকজন।

ঘটনার দুইদিন পর নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।