সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৩, ২০১৮

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক চাপায় প্রাইভেট কার চালক ও বিয়ানীবাজারে ট্রাক চাপায় এক অটোরিকশা সিএনজি চালক নিহত হয়েছে। বুধবার পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট-বারইগ্রাম সড়কের নাগেশ্বর এলাকায় সংঘটিত এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হয়েছেন।

Manual2 Ad Code

নিহত সিএনজির যাত্রীর নাম মুজিবুর রহমান শাকিল (২৮)। তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুরের সিধরপুর এলাকার কুটু মিয়ার পুত্র।

Manual7 Ad Code

আগামী শনিবার তার ফ্রান্সে যাওয়া কথা ছিল বলে স্বজনরা জানিয়েছেন। আজ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু ঘটে।

গুরুতর আহত অবস্থায় সিএনজির চালক আলআমিনকে সিলেট প্রেরণ করা হয়েছে।

এদিকে সিলেটের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকার ট্রাক চাপায় আব্দুল হামিদ নামের এক প্রাইভেটকার চালক নিহত হন। তিনি লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের আব্দুল আহাদের ছেলে। দুর্ঘটনা ও একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল।

Manual7 Ad Code