হবিগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০১৮

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে খোকন তাঁতি (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাট হাসপাতালে মারা যান তিনি। খোকন তাঁতি উপজেলার সাতছড়ি বাজার টিলা এলাকার দয়া তাঁতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসার জের ধরে সাতছড়ি এলাকায় বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কাজল তাঁতির সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাজল তাঁতি লাঠি (বেও) দিয়ে খোকন তাঁতিকে বুকে আঘাত করলে তিনি আহত হন।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা খোকন তাঁতিকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

Manual6 Ad Code

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual4 Ad Code