গোলাপগঞ্জ থেকে অপহৃত যুবক ছাতকে উদ্ধার, আটক ২

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০১৮

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে গোলাপগঞ্জ থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

মঈনুল ইসলাম তানিম নামে অপহৃত যুবক সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউপির ফুলসাইন্দ গ্রামের এনাম আহমদের পুত্র। গত ৩০ডিসেম্বর তার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।

Manual8 Ad Code

পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ছাতকের গোবিন্দগঞ্জ আমিন ফিলিং ষ্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে আটক করেছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত যুবক তানিমকে উদ্ধারের পর দু’জনকে সন্দেহজনক আটক করা হয়েছে।

Manual5 Ad Code