মাধবপুরে গাঁজা ভর্তি অটোরিক্সাসহ ১জন আটক

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০১৮

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ১২৪কেজি গাঁজা পাচারকালে অটোরিক্সাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

শুক্রবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম এবং এএসআই আসাদুল হকের নেতৃত্বে মাধবপুর-চেঙ্গারবাজার সড়কে ঘোনাপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়া (২৮)কে আটক করা হয়।

Manual8 Ad Code

এসময় তার সাথে থাকা ১২৪ কেজি গাঁজা বহনকারী রেজিষ্ট্রেশনবিহীন একটি অটোরিক্সা আটক করে পুলিশ। আটক বাবুল উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কালাম মিয়ারপুত্র।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, আটক বাবুল একজন মাদক ব্যবসায়ী। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Manual8 Ad Code