হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হাকিম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

নিহত হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

Manual7 Ad Code

কারাগারের জেলার শওকত হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে আব্দুল হাকিম হঠাৎ করে বমি করতে থাকেন। বিষয়টি জানার পর তিনি হাকিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

জেলার জানান, একটি দাঙ্গা-হাঙ্গামার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান আব্দুল হাকিম।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাজীব চৌধুরী জানান, ময়নাতদন্তের পর বলা যাবে আব্দুল হাকিমের কিভাবে মৃত্যু হয়েছে।