ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের বাবা আর নেই

প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৮

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরিফুল হক আর নেই।

Manual8 Ad Code

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

Manual5 Ad Code

প্রয়াত মেয়র আনিসুল হকের প্রাক্তন একান্ত ব্যক্তিগত সহকারী এ এস এম মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, মেয়র আনিসুল হক গত বছর লন্ডনে অসুস্থ হয়ে পড়ার পর তার বনানীর বাসা ছেড়ে আরেক ছেলে বেলালের সেনানিবাসের বাসায় থাকছিলেন ৯৬ বছর বয়সী শরীফুল।

Manual8 Ad Code

পরে গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা গেলে তার একদিন পর ছেলের মৃত্যুর খবর জানানো হয়েছিল তাকে।

আনিসুল হকের মরদেহ দেশের আসার পর সেনানিবাস থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে ছেলেকে দেখতে বনানী এসেছিলেন তার বাবা।

Manual6 Ad Code