মৌলভীবাজারে ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত

প্রকাশিত জানুয়ারি ২৬, ২০১৮

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রাক-মোটর সাইলকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী সালমা বেগম (৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আলীর ছেলে। গুরুতর আহত সালমা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চালক আকল মিয়াসহ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) আটক করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code