মাধবপুরে পুলিশের হাতে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫জন

প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০১৮

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা বহনকারী জিপসহ একই পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরে মহাসড়ক থেকে মাদকের এ চালানটি আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন, সিলেট কোতোয়ালী থানার গোয়াইপাড়ার মৃত দুদু মিয়ার পুত্র আবুল কালাম (৪৮), তাঁর স্ত্রী ফাতেমা (৩৮), আবুল কালামের কন্যা রহিমা কালাম রুহি (২১), ছেলে ইমন আহম্মেদ (১৯), ইমনের স্ত্রী শামীমা আক্তার(১৮)।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সিলেটগামী জিপ গাড়ীটিকে (চট্ট মেট্রো ঘ- ০২-০২৮৬) আটক করে তল্লাশি করা হলে গাড়ীতে থাকা যাত্রীদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।