বিশ্বনাথে ২ শিশু হত্যা: অভিযোগ মায়ের উপর

প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৮

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের বিশ্বনাথে পানিতে চুবিয়ে ২ সন্তান কে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর চিকিৎসা চলছে পুলিশি হেফাজতে ।

Manual1 Ad Code

তবে, অভিযোগ অস্বীকার করে দুই সন্তান হত্যায় নিজ স্বামীকেই দায়ী করেছেন অভিযুক্ত গৃহবধূ রনি।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের কবির আলি কাজ শেষে বাড়িতে এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। এসময় বাথরুমে বালতির ভেতর দেড় বছরের শিশুপুত্র রোমান ও এর পাশে তিন বছরের নাহিদুলের লাশ পড়ে থাকতে দেখেন। এর ঠিক পাশেই দেখতে পান সজ্ঞাহীন স্ত্রী রনি বেগমকে।
পুলিশের ধারনা, পারিবারিক কলহের জের ধরে দুই সন্তান কে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করে তাদের মা।

Manual1 Ad Code

বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশু দুটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। হাসপাতালে ভর্তির পর গৃহবধূর অবস্থাও আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Manual2 Ad Code

তবে, অভিযুক্ত গৃহবধূ রনি বেগম জানান, দ্বিতীয় বিয়ের প্রলোভনেই সন্তানদের হত্যা করেছেন তাদের বাবা নিজেই।
এদিকে স্বজনদের অনেকের দাবী রনি বেগম মানসিকভাবে অসুস্থ্। পুরো রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা ।