সুনামগঞ্জে বেগম জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির মানবন্ধন

প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০১৮

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।সোমবার বেলা ১১টায় শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন, বিএনপি নেতা রেজাউল হক, জিয়াউর রহিম শাহীন প্রমুখ।তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়াকে বিনা অপরাধে সাজানো মামলায় কারাগারে দেওয়া হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধন চলাকালে পুরাতন বাস স্টেশন এলাকায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করে প্রশাসন।