জৈন্তাপুরে মাদ্রাসাছাত্র নিহতের ঘটনা :  সিলেটে বিক্ষোভ 

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০১৮

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ও আলিম-ওলামা সহ মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কাজির বাজার মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তালতলা, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট ঘুরে আবার মাদ্রাসা গেইটে এসে শেষ হয়।

Manual2 Ad Code

এ সময় আলিম-উলামা ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের ভণ্ড (ওয়াহাবী) আখ্যায়িত দিয়ে নানা শ্লোগান দেন তারা। তাঁরা নিহত শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান।