• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রকাশিত মার্চ ৮, ২০১৮
কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, অপুষ্টি, প্রসবকালীন জটিলতা, অসচেতনতা ও অজ্ঞতার কারণে নারীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ বিষয়টি আমাদের সবাইকে অনুবাধন করে গুরুত্ব দিতে হবে। তিনি আশা করেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পস্-এর মতো সংগঠনগুলো কিডনি রোগ, এর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী আগামীকাল বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে এ কথা বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মূল্যায়ন, ক্ষমতায়নের অন্তর্ভুক্ত কিডনি ও নারীর স্বাস্থ্য’ যথার্থ হয়েছে।শেখ হাসিনা বলেন, বিশ্বে কিডনি রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা করা হলে এই রোগের প্রকোপ অনেকাংশে হ্রাস করা সম্ভব। তাই কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। ‘অপুষ্টি, প্রসবকালীন জটিলতা, অসচেতনতা ও অজ্ঞতার কারণে নারীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ বিষয়টি আমাদের সকলকে অনুবাধন করে গুরুত্ব দিতে হবে’ বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিশেষ করে কিশোরী ও মায়ের সুস্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য জরুরি। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। এ পটভূমিতে এবারের দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে। প্রধানমন্ত্রী ‘বিশ্ব কিডনি দিবস-২০১৮’-এর সার্বিক সাফল্য কামনা করেন।৮ মার্চ, ২০১৮ (বাসস)