বিএনপির গ্রেফতারকৃত নেতা-কর্মীরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী : নৌ-পরিবহন মন্ত্রী

প্রকাশিত মার্চ ৯, ২০১৮
বিএনপির গ্রেফতারকৃত নেতা-কর্মীরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী : নৌ-পরিবহন মন্ত্রী

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির আন্দোলন থেকে পুলিশ যেসব নেতা-কর্মীকে গ্রেফতার করেছে, তারা প্রত্যেকেই বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামী। বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারে সরকারের কোন হাত নেই।আজ শুক্রবার সকালে মাদারীপুর শহরে এলজিইডির বাস্তবায়নে দুই কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর নির্মাণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।নৌ-পরিবহন মন্ত্রী বলেন, সরকার কখনই বিএনপির ওপর কোন হয়রানি করছেনা, সরকারের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ করা হয়েছে। আইনের বিধান রয়েছে, কোন মামলার আসামী আদালতে হাজির না হলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারে। গ্রেফতারকৃতরা আইনের মাধ্যমে জামিন নিয়ে আবার ফিরে আসবে। বিএনপি তাদের কর্মসূচীর নামে বিগতদিনে নৈরাজ্য চালিয়েছে উল্লেখ করে শাজাহান খান বলেন, এই নিরাপত্তার কথা বিবেচনা করেই বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার করছে পুলিশ। বিগত দিনে বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও তো পুলিশ দিয়ে পেটানো হয়েছে। কিন্তু তখন আওয়ামী লীগের কেউ কোন ধ্বংশাত্মক কাজের সাথে জড়িত হয়নি। এমনকি বিএনপির মতো মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করেনি। এখন বিএনপির কোন কর্মসূচীর কথা শুনলে তাদের তান্ডবের কথা মনে করে মানুষ আসলেই ভয় পায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, সাবেক পৌর মেয়র নুর-ই আলম চৌধুরী, খলিল বাহিনীর প্রধান ও মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ। ৯ মার্চ, ২০১৮ (বাসস)