বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজ নিতে বিমান ও পর্যটন মন্ত্রী কাঠমান্ডুতে

প্রকাশিত মার্চ ১৪, ২০১৮
বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজ নিতে বিমান ও পর্যটন মন্ত্রী কাঠমান্ডুতে

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছেছেন।ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজ-খবর নিতে মঙ্গলবার তিনি সেখানে যান।বিমান বন্দরে তিনি নেপাল সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।সেখানে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের অবস্থা নিয়ে আলোচনা করেন।এরপর মন্ত্রী নরভিক হাসপাতালে দুর্ঘটনায় চিকিৎসাধীন ইয়াকুব আলীকে দেখতে যান। সন্ধ্যায় তিনি নেপাল সিভিল এভিয়েশনের একটি ব্রিফিং এ যোগ দেবেন।সোমবার কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ৪৯ জন প্রাণ হারিয়েছেন।১৪ মার্চ, ২০১৮ (বাসস)