বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর’র আলোচনা সভা

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২০, ২০১৮
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর’র আলোচনা সভা

Manual6 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৭ই মার্চ রাত ৮টায় নগরীর মেন্ডারিন রেস্টুরেন্ট এক আলোচনা সভার আয়োজন করে। মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শংকর চৌধুরীর সভাপতিত্বে ও সহ তথ্য প্রযুক্তি ও সাহিত্য সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুস্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর এর উপদেস্টা সিলেট জেলা আ্ইনজীবি সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল কুদ্দুছ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযুদ্ধা মানিক মিয়া,সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর এর সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা কফিল উদ্দিন কাঞ্চন , যুগ্ম সম্পাদক আজাদ হোসেন, প্রচার সম্পাদক অরুপ রায়,সহ প্রচার সম্পাদক এ্যাডঃ আবুল কাসেম, সহ দপ্তর সম্পাদক এ্যাডঃ আকবর হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক অধ্যাপক জান্নাত আরা পান্না, সমাজসেবা সম্পাদক রেবেকা জাহান রুজি, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুন নেছা হেনা , জসীম উদ্দিন, ও সোহেল আহমদ প্রমুখ । সভা শেষে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।এছাড়াও মহানগর কমিটিতে নতুন অন্তর্ভুক্ত হওয়া সম্পাদক মণ্ডলী ও সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রেস-বিজ্ঞপ্তি।