শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ছাত্রদলের ভুমিকা অপরিসীম : ছাত্রদল নেতা এম এ মতিন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৭, ২০১৮
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ছাত্রদলের ভুমিকা অপরিসীম : ছাত্রদল নেতা এম এ মতিন

Manual6 Ad Code

গ্রেফতার নির্যাতন নীপিড়ন গুম আর অস্ত্রের রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহার করে কোনো সরকারই স্থায়ী হতে পারেনি। অতিতের ইতিহাস বলে দেবে দেশের জন্য কারা অবদান রেখেছিল। সফল রাষ্ট্রনায়ক সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়ন অগ্রগতিতে যে কল্যাণকর কাজ করে গেছেন,তা সাধারণ মানুষের হৃদয়ে আজও বহমান। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগর যুবদল নেতা ও কারা নির্যাতিত ইছাক আহমেদের জন্মদিন পালন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক এম এ মতিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মহানগর যুবদল নেতা সোয়েব আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক অর্থ-সম্পাদক ফয়জুর রহমান,জেলা ছাত্রদলের সদস্য এম এ সামাদ,ছাত্রদল নেতা আব্দুস শহিদ,স্বপন চন্দ্র দাস, সুমন তালুকদার, সাহিদ আহমদ,সামছুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন,তারেক আহমদ, নিজাম আহমদ,ফরহাদ আহমদ,ইমান উদ্দিন,রাব্বী প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code