বদলে গেলো ৫ জেলার নামের বানান

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২, ২০১৮
বদলে গেলো ৫ জেলার নামের বানান

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করেছে সরকার।

Manual6 Ad Code

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।

তিনি জানান, এসব জেলার কিছু কিছু নামের বানান ব্রিটিশ আমলে করা ছিল। তাই নিকার প্রস্তাবের ভিত্তিতে বাংলা বানানের সঙ্গে মিল রেখে সেগুলো পরিবর্তন করা হয়েছে

Manual5 Ad Code

বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশালের বানান Barisal, যশোরের বানান Jessore ও বগুড়ার বানান Bogra।

Manual2 Ad Code

কিন্তু এই পরিবর্তনের ফলে এখন থেকে Chittagong-এর পরিবর্তে বানান করে লিখা হবে Chattagram, Comilla-এর পরিবর্তে Cumilla, Barisal-এর পরিবর্তে Barishal, Jessore-এর পরিবর্তে Jashore এবং Bogra-এর পরিবর্তে Bogura লিখা হবে।

Manual6 Ad Code