• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

লাখো মানুষের ঢল মঙ্গল শোভাযাত্রায়

প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৫
লাখো মানুষের ঢল মঙ্গল শোভাযাত্রায়

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সুন্দরের অবগাহনে সকল পুরাতন ঝরা-জীর্ণতা ভুলে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য ও মর্মবাণী ধারণ করে শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হয় ১৪২৫ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা।শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে হোটেলে ইন্টারকন্টিনেন্টাল (আগের রূপসী বাংলা), শাহবাগ ও টিএসসি মোড় ঘুরে ফের চারুকলার সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।এবারের মঙ্গলশোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ।এদিকে শোভাযাত্রার কারণে পুরো এলাকা কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে।উল্লেখ্য, পয়লা বৈশাখের অপরিহার্য অনুষঙ্গ হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রা। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় । শুরুতে মঙ্গল শোভাযাত্রার নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পরে ১৯৯৬ সালে পরিবর্তন হয়ে এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা।