• ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বান্দরবানে পাহাড় ধসে নিহত ১

প্রকাশিত জুলাই ৩, ২০১৮
বান্দরবানে পাহাড় ধসে নিহত ১

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বান্দরবানে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে প্রতিমা রানি দে (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কালাঘাটা এলাকার বড়ুয়ার টেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।এদিকে ঘটনার পর জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।দমকল বাহিনীর বান্দরবানের উপ-পরিচালক ইকবাল সোবাহান জানান, মাটি খুঁড়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।অপরদিকে সাংগু নদীর পানি বাড়ার কারণে বান্দরবানের পলুপাড়ায় একটি ব্রেইলি ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।