• ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

কামরানের থেকে আরিফের নির্বাচনী ব্যয় বেশী

প্রকাশিত জুলাই ৬, ২০১৮
কামরানের থেকে আরিফের নির্বাচনী ব্যয় বেশী

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নির্বাচনী ব্যয় প্রসঙ্গে হলফনামায় উল্লেখ করেছেন, নির্বাচনে নিজ আয় থেকে ১০ লাখ টাকা ব্যয় করবেন। ‘নিজের সঞ্চিত’ টাকা থেকে এটি ব্যয় করবেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ভায়রা আতিকুর রহমান শ্যালক মাহবুবুল হাসান এই দুজন ২ লাখ টাকা করে দেবেন।হলফনামা দেওয়া তথ্য মতে, কামরান ৩০ হাজার পোস্টার ছাপাবেন। এতে ব্যয় হবে এক লাখ টাকা। তিনি ৬টি নির্বাচনী ক্যাম্প পরিচালনা করবেন। এক্ষেত্রে তার ৬০ হাজার টাকা ব্যয় হবে। এসব ক্যাম্পে কর্মীদের জন্য খরচ হবে আরও ৯০ হাজার টাকা। কামরানের কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্পের খরচ ১০ হাজার টাকা এবং এ ক্যাম্পের কর্মীদের খরচ ৩৫ হাজার টাকা।

Manual5 Ad Code

কামরানের নিজের ও তার নির্বাচনী এজেন্টদের যাতায়াতে ব্যয় হবে সাড়ে ৮৭ হাজার টাকা। যাতায়াতের ক্ষেত্রে কর্মীদের ব্যয় বাবদ খরচ হবে ৫০ হাজার টাকা। ঘরোয়া বৈঠক বা সভার জন্য ভেন্যুর ভাড়া ১০ হাজার টাকা, সভা আয়োজনের জন্য শ্রমিকের পারিশ্রমিক ১৫ হাজার টাকা এবং সভার জন্য আসবাবপত্র বাবদ ব্যয় হবে ১০ হাজার টাকা। কামরান এক লাখ লিফলেট ও এক লাখ হ্যান্ডবিল ছাপাবেন। এক্ষেত্রে তার ব্যয় হবে আড়াই লাখ টাকা। ১৬২টি ব্যানার তৈরি বাবদ কামরানের সাড়ে ৮১ হাজার টাকা এবং ব্যানার টানানো বাবদ ১৬ হাজার ২০০ টাকা খরচ হবে। ৩০টি ডিজিটাল ব্যানার তৈরিতে ৩০ হাজার টাকা এবং সেগুলো টানানোর ক্ষেত্রে ৬ হাজার টাকা ব্যয় করবেন কামরান। তিনি ৩০টি পথসভা করবেন এবং এক্ষেত্রে ব্যয় হবে ৩০ হাজার টাকা।

কামরানের নির্বাচনী প্রচারণায় মাইকিং খরচ ১ লাখ ৬৬ হাজার ৫শ’ টাকা। নির্বাচনী প্রতীক তৈরি বাবদ ১০ হাজার টাকা, ৬টি অফিসে আপ্যায়ন বাবদ এক লাখ ৮ হাজার টাকা, ৬০ জন কর্মীর আপ্যায়নে এক লাখ ২ হাজার টাকা, ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা বাবদ ২০ হাজার টাকা এবং বিবিধ ক্ষেত্রে ৮০ হাজার টাকা খরচ হবে।

অপরদিকে, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় আরিফুল হক চৌধুরী উল্লেখ করেছেন, ‘নিজ আয়’ সাড়ে ১৪ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তিনি। এই টাকা তিনি ‘নিজস্ব ব্যবসা, পাওয়া বেতন (মেয়র থাকাকালে) এবং বাস ভাড়া বাবদ আয়’ থেকে পাবেন।

আরিফ ৩০ হাজার পোস্টার ছাপাতে এক লাখ ২০ হাজার টাকা ব্যয় করবেন। তার দুটি নির্বাচনী ক্যাম্প স্থাপনে খরচ হবে ৩০ হাজার টাকা এবং ক্যাম্পে কর্মীদের জন্য ব্যয় হবে ৫০ হাজার টাকা। আরিফের কেন্দ্রীয় নির্বাচনী ক্যাম্প স্থাপনে ৩০ হাজার টাকা এবং এ ক্যাম্পের কর্মীদের জন্য ৫৫ হাজার টাকা ব্যয় হবে। যাতায়াতে আরিফের খরচ হবে ৪০ হাজার টাকা এবং এ ক্ষেত্রে কর্মীদের খরচ হবে ৮০ হাজার টাকা। ঘরোয়া বৈঠক বা সভা আয়োজনে ভেন্যুর ভাড়া বাবদ ৯০ হাজার টাকা, সভা আয়োজনে শ্রমিকের পারিশ্রমিক এক লাখ টাকা এবং সভায় আসবাবপত্রের জন্য এক লাখ ২০ হাজার টাকা ব্যয় করবেন আরিফ।

Manual7 Ad Code

আরিফ এক লাখ লিফলেটে এক লাখ টাকা এবং ২৭ হাজার হ্যান্ডবিলে ৫৪ হাজার টাকা খরচ করবেন। ৪৫টি ব্যানারে ৩৬ হাজার টাকা এবং এগুলো টানাতে ৯ হাজার টাকা ব্যয় হবে আরিফে। ১০০টি ডিজিটাল ব্যানার তৈরি ও টানানো বাবদ যথাক্রমে ৪০ হাজার ও ১০ হাজার টাকা খরচ হবে। ৩০টি পথসভায় মাইক ভাড়া বাবদ আরিফ ৪৫ হাজার টাকা ব্যয় করবেন। আরিফের নির্বাচনী প্রচারণায় মাইকিংয়ের জন্য যানবাহন ভাড়ার ক্ষেত্রে ৪২ হাজার টাকা, মাইকিংয়ে নিয়োজিত শ্রমিকের ক্ষেত্রে ২১ হাজার টাকা এবং মাইকের ভাড়ার ক্ষেত্রে ২১ হাজার টাকা খরচ হবে।

Manual4 Ad Code

৪০টি নির্বাচনী প্রতীক তৈরিতে ৮ হাজার টাকা, ৩টি অফিসে আপ্যায়ন বাবদ ৪২ হাজার টাকা, ১০০ জন কর্মীর আপ্যায়নে এক লাখ ২৬ হাজার টাকা এবং বিবিধ ক্ষেত্রে আরিফ এক লাখ ৩০ হাজার টাকা ব্যয় করবেন।

Manual5 Ad Code