• ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আশুলিয়ায় বাস চাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

প্রকাশিত জুলাই ৮, ২০১৮
আশুলিয়ায় বাস চাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছে্ন। রোববার (৮ জুলাই) সকাল সাতটার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহত পুলিশ কনস্টেবল এর নাম উইলিয়াম মার্টি (২০)। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ- ১ এ কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে দায়িত্ব পালন অবস্থায় শিল্প পুলিশের ওই কনস্টেবল নিশ্চিন্তপুর এলাকায় রাস্তাপারাপার হওয়ায় সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

Manual1 Ad Code

এসময় গুরুতর অবস্থায় তাকে অন্য পুলিশ কর্মকর্তারা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর পরিচালক শানা শামিনুর রহমান বলেন এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code