বহিস্কার হলেন বদরুজ্জামান সেলিম

প্রকাশিত জুলাই ১০, ২০১৮
বহিস্কার হলেন বদরুজ্জামান সেলিম

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে।

Manual4 Ad Code

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির এই বিদ্রোহী প্রার্থী।

Manual4 Ad Code

মঙ্গলবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম তপু স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

সেই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার অনুরোধও করা হয়ে এই বিজ্ঞপ্তিতে।

এর আগে গতকাল সোমবার সেলিমকে বহিষ্কারের গুঞ্জন শোনা গেলে সেসময় সেলিম বলেন, ‘আই ডোন্ট মাইন্ড। নো প্রবেলম। আমি ৮ জুলাই সভাপতির কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমি নিজ থেকে পদত্যাগ করা আর আমাকে বাদ দেওয়া, মুদ্রার এপিঠ-ওপিঠ। আমি যেহেতু নাগরিক কমিটি থেকে নির্বাচন করছি, সেহেতু দল থেকে তো করার সুযোগ নেই।’

Manual1 Ad Code

প্রসঙ্গত, বদরুজ্জামান সেলিম ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে কাজ করছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে এখনো অনড় রয়েছেন তিনি।