ছাতকে বিদ্যুৎতের কাজ করতে গিয়ে দায়ের কুপে বিদ্যুৎ শ্রমিক আহত 

প্রকাশিত জুলাই ১২, ২০১৮
ছাতকে বিদ্যুৎতের কাজ করতে গিয়ে দায়ের কুপে বিদ্যুৎ শ্রমিক আহত 

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ছাতকে দায়ের কুপে আহত হয়েছেন আল আমিন নামের এক বিদ্যুৎ শ্রমিক। তিনি উপজেলার খুরমা (উত্তর) ইউনিয়নের জামিরখাই গ্রামের আবুল কালামের ছেলে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের ফজর আলীর বসত ঘরে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপাশা গ্রামের আবু বক্করের ঘরে বিদ্যুতের কাজ করতে যায় আল আমিন। এ সময় পাশের ঘরের ফজর আলীর ছেলে আজিজুল হক, খয়রুল হক ও লুৎফুর রহমান তাঁকে পাশের ঘরে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।

Manual3 Ad Code

আহত আল আমিন (২৩) কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে লক্ষীপাশা গ্রামের ফজর আলীর পুত্র আজিজুল হক, খয়রুল হক ও লুৎফুর রহমানের বিরুদ্ধে বিকেলে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ছাতক থানা ওসি আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।