কুয়ারপাড়ে গণসংযোগে আরিফ

প্রকাশিত জুলাই ১৩, ২০১৮
কুয়ারপাড়ে গণসংযোগে আরিফ

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : আসন্ন সিলেট সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর কুয়ারপাড়ে গণসংযোগ করেছেন। আজ শুক্রবার সকালে কুয়ারপাড়ে গণসংযোগকালে সিলেট নগরীকে আধুনিক ও সকলের বাসযোগ্য নগরী উপহার দিবেন বলে অঙ্গীকার করেন আরিফ।

Manual8 Ad Code

এসময় আরিফ বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে সিলেট নগরীকে আধুনিক ও সকলের বাসযোগ্য একটি নগরী হিসেবে গড়ে তুলব। আমি আপনাদের সন্তান। আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমার পাশে থাকুন।

সদ্য সাবেক এই মেয়র বলেন, আমি কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী বলেই সবার কাছে নিজের কথাগুলো বলতে ও অন্যদের কথা শুনতে এসেছি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নগর উন্নয়নে রায়ের প্রতিফলন ঘটাতে চাই বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual6 Ad Code

তিনি বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় আমাদের সুনিশ্চিত। জনগণ আজ আমাদের পক্ষে রাস্তায় নেমে এসেছে।

Manual1 Ad Code

আরিফের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

Manual1 Ad Code

এদিকে আজ নগরীর কদমতলী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন আরিফুল হক চৌধুরী। পরে কমদতলী এলাকায় গণসংযোগ করবেন এই মেয়র প্রার্থী।