ছাতকে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল এক যুবকের

প্রকাশিত জুলাই ১৪, ২০১৮
ছাতকে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল এক যুবকের

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

Manual1 Ad Code

শনিবার (১৪ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিফ একই গ্রামের সমর আলীর বসত ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

Manual7 Ad Code

পরে তাকে ছাতক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code