• ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আবদুল মোমেন নৌকা মার্কায় ভোট চাইলেন আরিফের কাছে

প্রকাশিত জুলাই ১৫, ২০১৮
আবদুল মোমেন নৌকা মার্কায় ভোট চাইলেন আরিফের কাছে

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে সম্প্রীতির বন্ধন এবার রাজনীতির মাঠে দেখা গেলো। ধানের শীষ নিয়ে আসন্ন সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও বিশিষ্ট কূটনীতিক ড. একে আবদুল মোমেন।সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় এমনই দৃশ্য দেখা যায় ।

Manual1 Ad Code

জানা যায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে চৌহাট্টা এলাকায় প্রচারণা করছিলেন ড. একে আবদুল মোমেন। ঠিক সেই সময়েই একই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

আরিফের গাড়ি দেখতে পেয়ে সেদিকেই লক্ষ্য করে এগিয়ে যান মোমেন। কামরানের পক্ষে লিফলেটও প্রদান করেন তিনি। তখন দুজনেই হাসিমুখে হাত মেলান। সেই সাথে লিফলেটও হাস্যোজ্বল ভাবেই বরণ করেন সদ্য সাবেক মেয়র আরিফুল হক।

এর আগেও আরিফ-কামরান সাবেক দুই মেয়রই বিভিন্ন সময়ে সিলেটে সংস্কৃতি, ধর্ম ও রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির কথা বলেছিলেন।

Manual2 Ad Code

নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেও সিলেটের সম্প্রীতির এই ধারা ধরে রেখেছেন সাবেক দুই মেয়র প্রার্থীই।

Manual2 Ad Code