মৌলভীবাজারের শমশেরনগরে জনতার হাতে দুই ভাইসহ আটক ৩

প্রকাশিত আগস্ট ৮, ২০১৮
মৌলভীবাজারের শমশেরনগরে জনতার হাতে দুই ভাইসহ আটক ৩

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে দোকান থেকে সুপারি চুরি করে পালানোর সময় দুই ভাই ও মামাকে আটক করে জনতা। আটককৃতদের শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৮ আগস্ট) সকাল ১১টায় একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

দোকানের মালিক বাবুল শেখ জানান, বুধবার হাটের দিন সকাল বেলা এক সাথে ৩ চোর দোকানে প্রবেশ করে। চোররা দোকানে এসেই নানান পণ্যের দাম জিজ্ঞেস করে কর্মচারীদের ব্যতিব্যস্ত করে তুলে। এক পর্যায়ে চোরচক্র বস্তা থেকে শুকনো সুপারি তাদের আলাদা থলেতে ভরে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দোকানের কর্মচারী ও অন্য ক্রেতারা দৌড়ে সুপারিসহ তিন চোরকে ধরে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা থানার ঘাগটিয়া গ্রামের আব্দুর রবের ছেলে রাহিম মিয়া (৩০)ও তার ছোট ভাই সোহেল মিয়া (২৮) ও একই জেলার রায়পুরা থানার দৌলতকান্দি গ্রামের মৃত আলী ভরসার ছেলে আবুল কালাম (৩০)।

Manual7 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী তিন চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের কথাবার্তা অসংলগ্ন। তাদের পরনের জিনসের প্যান্টের নিচে ছিল আলাদাভাবে থ্রি কোয়ার্টার প্যান্ট। তাদের আচরণে ও পরিধেয় কাপড়ে ধারণা করা হচ্ছে তারা অপরাধ জগতের সাথে যুক্ত। তাই নরসিংদীর রায়পুরা থানায় বার্তা পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। রায়পুরা থানা থেকে তথ্য পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পরিদর্শক অরুপ কুমার চৌধুরী জানান।

Manual1 Ad Code