বানিয়াচংয়ে সাবেক ইউপি সদস্যের ছেলে পুলিশের হাতে ইয়াবাসহ আটক

প্রকাশিত আগস্ট ৮, ২০১৮
বানিয়াচংয়ে সাবেক ইউপি সদস্যের ছেলে পুলিশের হাতে ইয়াবাসহ আটক

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : বানিয়াচংয়ে আজমিরীগঞ্জের সাবেক ইউপি সদস্যের ছেলেসহ দুই যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

মঙ্গলবার (৭ আগস্ট) রাত ১০টায় শরীফউদ্দিন সড়কের ঝিংড়ি ব্রিজ থেকে বানিয়াচং থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হল- আজমিরীগঞ্জ উপজেলার সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়ার পুত্র মিথেল মিয়া (২২) ও নোয়াগড় গ্রামের মনু মিয়ার ছেলে রবিউল আওয়াল নাইম (২০)।

Manual1 Ad Code

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, শরীফউদ্দিন সড়কে পুলিশ টহল অবস্থায় দুই যুবককে ঝিংড়ি ব্রিজে বসে থাকতে দেখা যায়। এতো রাতে এখানে বসার কারণ জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের এক ফাঁকে মেম্বারপুত্র মিথেলের শরীর তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তাদেরকে আটক করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়েছে।

Manual5 Ad Code