অবশেষে জেল থেকে মুক্তি পেলেন হাসনাত করিম

প্রকাশিত আগস্ট ২৩, ২০১৮
অবশেষে জেল থেকে মুক্তি পেলেন হাসনাত করিম

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : অবশেষে জেল থেকে ছাড়া পেলেন গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় গ্রেফতার হওয়া হাসনাত রেজা করিম। এ তথ্য নিশ্চিত করেন হাই সিকিউরিটি জেলার বিকাশ রায়হান।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে মুক্তি পান হাসনাত।

Manual5 Ad Code

এর আগে চলতি বছরের ২৩ জুলাই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি হাসনাত করিমকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দেয়। পরে ২৬ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন চার্জশিটের নথিতে স্বাক্ষর করে সেটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেন। সেখান থেকে চার্জশিট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

Manual3 Ad Code

হাসনাত করিমের পরিবার ও চার্জশিট থেকে জানা যায়, হাসনাত করিমের মেয়ে শেফা করিমের ১৩তম জন্মদিন ছিল ২০১৬ সালের ১ জুলাই।এজন্য তিনি পরিবার নিয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে রাতের খাবারের জন্য গিয়েছিলেন। এরপর রাত সাড়ে আটটার দিকে জঙ্গিরা সেখানে হামলা করে। ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের দিন হাসনাম করিমকে আটক করে র‌্যাব।