মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত আগস্ট ১০, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামে গলায় ফাঁস দিয়ে সাহেদ আহমদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।শুক্রবার (১০ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত সাহেদ তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের আব্দুল করিমের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, সাহেদের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (০৮ আগস্ট) রাতের খাবার খেয়ে সাহেদ নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পর দিন বৃহস্পতিবার (০৯ আগস্ট) সকালে ঘুম থেকে না ওঠায় সাহেদের ছোটভাই তাঁর শয়নকক্ষে গিয়ে তাঁকে ডাকাডাকি করে। কিন্তু সাহেদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের তীরের সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর জানান, ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Manual7 Ad Code