আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

প্রকাশিত আগস্ট ১৩, ২০১৮
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদন শুরু ১ সেপ্টেম্বর। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual2 Ad Code

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি কার্যক্রম শুরু, আসন সংখ্যা, ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অারও জানানো হয়, স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১১ অক্টোবর থেকে এবং ১৫ অক্টোবর থেকে শুরু হবে স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ক্লাস।

Manual5 Ad Code

একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

Manual4 Ad Code

এছাড়া ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি এ মাসের শেষ সপ্তাহে দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual7 Ad Code

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, সব ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক আইসিটি প্রমুখ ।