সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করুন: ওবায়দুল কাদের

প্রকাশিত অক্টোবর ২, ২০১৮
সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করুন: ওবায়দুল কাদের

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর এ আহ্বান জানান তিনি৷

ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক যে কোনো দাবি মেনে নেওয়ার মতো সৎ সাহস শেখ হাসিনার আছে। তাই অযৌক্তিক দাবি নিয়ে সরকারবিরোধী কোনো আন্দোলনই সফল হবে না।

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মতো এমন নৃশংস হত্যাকাণ্ড পৃথিবীতে আর ঘটেনি বলেও এসময় উল্লেখ করেন তিনি।

Manual5 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।

Manual6 Ad Code

কাদের বলেন, আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই-এটাই আওয়ামী লীগের ইতিহাস।

Manual2 Ad Code

খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি নির্বাচনে আসবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, লিগ্যাল ব্যাটেলে যান। এখানে আওয়ামী লীগের কোনো বিষয় নেই, সরকারের কোনো বিষয় নেই। এটা আইনি প্রক্রিয়া।