হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত আগস্ট ১৮, ২০১৮
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পানিতে ডুবে নুরজাহান আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার গুণই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নুরজাহান ওই গ্রামের ইব্রাহীম মিয়ার কন্যা।

Manual3 Ad Code

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে নুরজাহানের মা তাকে পুকুরের পাড়ে রেখে হাঁড়ি-পাতিল ধোঁয়ার কাজ করছিল। এক সময় মায়ের অগোচরে সে পুকুরে পড়ে যায়। নুরজাহানকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে তার মা চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে পুকুরে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ মেহেদি হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code