গরুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৬, আহত ৭

প্রকাশিত মে ২১, ২০১৭
গরুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৬, আহত ৭

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গরুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।সোমবার (২০ আগস্ট) ভোরে সুলতানা পেট্রল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন। তবে নিহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নোয়াখালীর দিকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে গরুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হন। আহত হয়েছেন সাতজন।

Manual8 Ad Code