সুনামগঞ্জ-৫ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৮

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ সংসদ সদস্য প্রার্থী। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী বিধিমালা অনুযায়ী এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদা আফসারীর কাছ থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলী।

Manual7 Ad Code

বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর পক্ষে সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Manual5 Ad Code

খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা হুসাইন আল হারুন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কোন দলের পরিচয় না দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আইয়ূব করম আলী।

১১তম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে ১৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে সাক্ষাতকার দিয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, আওয়ামী লীগ নেতা টিএইচএম জাহাঙ্গির, সাবেক ছাত্রলীগ নেতা মাওলানা আক্তার হোসেন ও এড. মতিউর রহমান নানু।

Manual6 Ad Code

বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে সাক্ষাতকার দিয়েছেন সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ২৮ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code