ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৮

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নরসিংদী শহরে ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভোরে শহরের বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

নিহত তানভীর আহমেদ খান (১৮) জেলার শিবপুর উপজেলার দুলালপুরের নাসির উদ্দিন খানের ছেলে।  ঢাকার নটরডেম কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি।

Manual7 Ad Code

তানভীরের মামা আঙ্গুর মিয়া বলেন, তানভীর সকালে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে হওয়ার পর ছুরিকাহত হওয়ার খবর আসে। পরে হাসপাতালে গিয়ে তার লাশ পাওয়া গেছে।

তানভীর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন বলেও তিনি জানান।

নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান, হত্যাকাণ্ডের এ ঘটনায় ভৈরব জিআরপি থানায় মামলা হয়েছে।

Manual7 Ad Code