বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৮

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিরুল মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুমড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিরুল উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জামিরুল কুমড়ি গ্রামের একটি বাড়িতে নির্মাণ কাজ শেষে টিউবওয়েলে গোসল করতে যান। এসময় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির পাম্পের তারে লেগে জামিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিরুলকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত্রিলোক চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code