গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ২

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৮

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় অবৈধ বিড়িসহ দুইজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) ভোরে গোলাপগঞ্জ পৌর সদরের চৌমুহনী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে কালাই মিয়া (৪৫) ও সিএনজি চালক একই ইউপির তৈপুর গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে শাহাব উদ্দিন (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শংকর দেব একদল পুলিশ নিয়ে গোলাপগঞ্জ পৌর সদরের চৌমুহনী থেকে একটি সিএনজি অটোরিক্সা ও ভারতীয় ৮৪ হাজার বিড়িসহ কালাই মিয়া এবং সিএনজি চালক শাহাব উদ্দিনকে আটক করেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code