গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৮
গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সুনামগঞ্জের ছাতকে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে ফারুক আহমদ ওরফে মনোহর আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

শুক্রবার (২৩ নভেম্বর) রাতে শহরের বাগবাড়ী মহল্লার একটি ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনোহর আলী ছাতক সদর ইউনিয়নের কাজীহাটা গ্রামের প্রয়াত আকরম আলীর পুত্র।

Manual4 Ad Code

শনিবার (২৪ নভেম্বর) তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মনোহর আলী একই ইউনিয়নের চারচিরা গ্রামের এক গৃহবধূকে যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিল। তার সরলতার সুযোগ নিয়ে কয়েকদিন আগে তাকে অপহরণ করে রাজধানী ঢাকাসহ সিলেটের বিভিন্ন এলাকার নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। শুক্রবার রাতে গৃহবধূ বিয়ে করার কথা বলে কৌশলে শহরের বাগবাড়ীস্থ ভাড়াটে বাসায় ডেকে আনে মনোহর আলীকে। এ সময় থানা পুলিশ ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শুক্রবার গৃহবধূ বাদী হয়ে মনোহর আলীর বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করে।

Manual7 Ad Code

ছাতক থানার ওসি আতিকুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code