মান-অভিমান ভুলে নৌকার পক্ষে কাজ করার আহবান শিক্ষামন্ত্রীর

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৮

Manual1 Ad Code

গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা 

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা সম্পন্ন হয়েছে। কর্মীসভায় অতীতের সকল মান-অভিমান ভুলে নৌকাকে বিজয়ী করতে সকলকে কাজ করার আহবান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। শনিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মীসভার শুরুতে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে স্লোগান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে এরপর নেতাকর্মীদের বক্তব্য না শুনেই কর্মীসভায় প্রধান অতিথি ও সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় কোন কর্মীর বক্তব্য না শুনেই প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নৌকাকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ সকল ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নৌকার বিজয় সুনিশ্চিত করতে।

Manual4 Ad Code

শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে আমার অনেক ভুলত্রুটি হয়েছে। আমি যখন এমপি ছিলাম তখন কর্মীদের অনেক সময় দিয়েছি। মন্ত্রী হওয়ার পর কর্মীদের তেমন সময় দিতে পারিনি। আসন্ন নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে কমিটি করে সকলের পরামর্শ অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

Manual6 Ad Code

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিংকু, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ প্রমুখ।