সিলেট-১ আসনে বাসদের প্রার্থী প্রণব জ্যোতি পাল

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৮

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদের দলীয় মনোনয়ন পেয়েছেন সংগঠনের সিলেট জেলা শাখার সদস্য, বিমানবন্দর থানা সমন্বয়ক, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল। তিনি নির্বাচনে দলের প্রতীক ‘মই’ নিয়ে লড়বেন।

Manual3 Ad Code

রোববার বিকেলে নগরী আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় তাকে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে। সভায় বক্তারা ‘গণতন্ত্র-ভোটাধিকার রক্ষা, শিক্ষা-চিকিৎসা ও ভাত-কাপড়ের সংগ্রাম তথা জনগণের মৌলিক-গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে আন্দোলনের অংশ হিসেবে বাসদ মনোনিত জননেতা প্রনব জ্যোতি পালকে সিলেট-১ আসনে মই মার্কায় সমর্থন দেয়ার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।’

বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ড. আবুল কাশেম, নাজিকুল ইসলাম রানা, শাহজান আহমদ, সুমন আহমদ, পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, সাজ্জাদ হোসাইন, এনামুল হক সামি, তাহমিনা আহমদ প্রমুখ।

Manual4 Ad Code