কাউন্সিলর আজম খানকে আওয়ামী লীগের সংবর্ধনা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৮

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :  সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

Manual4 Ad Code

শনিবার সন্ধ্যায় গোটাটিকরস্থ কাউন্সিলর আজম খানের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব আলী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, ধর্ম সম্পাদক আমিনুল হক, প্রচার সম্পাদক মোস্তাক খান, সাংস্কৃতিক সম্পাদক মইনুল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহতাব উদ্দিন জয়েন, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল খান, সদস্য ফজলুল হক, বিনেশ কর দুলু, জয়নাল আহমদ জানু, রিয়াজ উদ্দিন, শ্রীদাম পাল, ঝন্টু ঘোষ, মহানগর যুবলীগ সদস্য গুলজার আহমদ জগলু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য এম. শাহীন আহমদ, যুবলীগ নেতা জাকির হোসেন, শাহীন আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম মজনু, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ, ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসেন, দুলাল আহমদ, মিজান আহমদ, জাকারিয়া আহমদ, হাসান আহমদ, সাইফুল আহমদ, সোহান আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, কাউন্সিলর আজম খান একজন সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি এলাকার মানুষের পাশে সবসময় ছিলেন। দায়িত্ব পালনে তাকে ওয়ার্ডের সর্বাস্তরের মানুষ সহযোগিতা করে যাবে।