সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৮

Manual8 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual5 Ad Code

সোমবার (২৬ নভেম্বর) রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এই ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

Manual1 Ad Code

নিহত দেলোয়ার হোসেন কুমিল্লা মহানগরীর ২৬নং ওয়ার্ডের বল্লভপুর সামবকসি এলাকার মৃত মহসিন মিয়া ওরফে আবু মিয়ার ছেলে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code