দায়ের কোপে ব্যবসায়ীর মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১, ২০১৮
দায়ের কোপে ব্যবসায়ীর মৃত্যু

মৃত্যু


Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের দায়ের কোপে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মৃত চান মিয়ার ছেলে।

Manual5 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, রাশেদ মিয়া মাধবপুর উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় বাজারে ষ্টেশনারী ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তিনি এবং তার শ্যালক জীবন মিয়া (১৫) বাসায় ফিরছিলেন।

Manual1 Ad Code

বাসার সামনে আসামাত্রই একদল দুর্বৃত্ত রাশেদ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, মরদেহ ঢাকা থেকে নিয়ে আসার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Manual7 Ad Code