• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি প্রার্থী ব্যারিষ্টার সালামের মনোনয়ন বৈধ ঘোষণা

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৮
বিএনপি প্রার্থী ব্যারিষ্টার  সালামের মনোনয়ন বৈধ ঘোষণা

Manual1 Ad Code

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এম.এ সালামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।   রবিবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার কাজী এমদাদুল হক এই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।  ব্যারিষ্টার সালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি বিএনপির কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন। বিগত সময়ে ব্যারিষ্টার সালাম সিলেট জেলা ছাত্রদল, জেলা বিএনপি ও সিলেট সদর উপজেলা বিএনপির দায়িত্ব সফলভাবে পালন করেছেন। ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যেও তাঁর কর্মী ও সমর্থক রয়েছেন। ব্যারিষ্টার সালাম মনোনয়ন পেলে প্রবাসী নেতৃবৃন্দ দেশে এসে কাজ করার প্রস্তুত নিচ্ছেন। সিলেটের রাজনীতি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিও করেছেন তিনি।  প্রেস-বিজ্ঞপ্তি।