২৫ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০১৮
২৫ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভ’ক্ত ২৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।

ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ জাকির হোসেন’কে সভাপতি হিসেবে ও মোঃ খালেদ আহমদ লিটন’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। যুবলীগের ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের পরামর্শ ও সমর্থনের ভিত্তিতে এবং দলীয় সামগ্রীক বিবেচনা ও তদন্ত সাপেক্ষে ২৫ নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকন ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান কমিটির অনুমোদন ও ঘোষণা করেন।

Manual5 Ad Code

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোহাঃ আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকর আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক নাদের আহমদ।

আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক’কে নির্দেশ দেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code