সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৮
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : রাজধানীর মহাখালী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাকিব নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন নুর ইসলাম নামে একজন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আহত রাকিব ও নুর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

গুরুতর আহত নুর ইসলাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

Manual1 Ad Code

নিহত রাকিব বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি বলে জানা গেছে।

Manual5 Ad Code

বনানী থানার পরিদর্শক (অভিযান) সায়হান ওয়ালিউল্লাহ জানান, মহাখালীতে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পরে রাকিব নামের একজন নিহত হন। নিহত রাকিব ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।