নারীসহ নিহত ৪

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৮
নারীসহ নিহত ৪

Manual1 Ad Code

 সিলেট সুরমা ডেস্ক : নরসিংদীর শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দ নগর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় বিপরীত দিক সিলেট থেকে ঢাকাগামী নিরাপদ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীসহ তিন জন নিহত হন।

Manual1 Ad Code

দুর্ঘটনায় আহত হন আরও ১২ যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

Manual4 Ad Code

পরে ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও শিবপুর এবং নরসিংদীর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং আহতদের নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। আশঙ্কাজনক অবস্থায় আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

Manual2 Ad Code

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।

তিনি জানান, মহাসড়ককে যান চলাচল সচল রাখতে সড়কের ওপর থেকে দূর্ঘটনাকবলিত বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।