তাহিরপুরে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৮
তাহিরপুরে গাঁঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual6 Ad Code

 সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর থেকে গাঁঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।   শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

Manual4 Ad Code

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন তারিপুর উপজেলা ভূমি অফিসের পার্শে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত আসামীর- মোঃ জসিম উদ্দিন (১৯)। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মুক্তিখোলা গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।